Club Rules
on Thu, Jul 27 2023 17:52:00
ক্লাবের নিয়মকানুন সমূহ
০১. নিজ স্কেট দিয়ে প্রশিক্ষন শুরু করতে হবে।(স্কেট ক্রয়ের আগে অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ নিয়ে স্কেট ক্রয় করবেন)
০২. মাসিক ফি/বেতন মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে এবং তা বাধ্যতামূলক। ( দুই মাসের বেতন বাকি থাকিলে ভর্তি বাতিল হয়ে যাবে)
০৩. নিদিষ্ট পোশাক, সেফটি গার্ড এবং হেলমেট পরিধান করে খেলায় নামতে হবে। সেফটি গার্ড ও হেলমেট ছাড়া খেলায় অংশগ্রহন করা যাবে না।
০৪. খেলার মাঠে বা খেলার সময় রাজনৈতিক আলাপ আলোচনা, কর্মকান্ড, নেশা করা সম্পূর্ন নিষেধ। নেশা গ্রস্থ কেউ এ খেলায় অংশগ্রহন করতে পারবে না।
০৫. পরীক্ষা ব্যতিত কোনো স্কেটার নিয়মিত দুই মাস না আসলে ভর্তি বাতিল বলে গন্য হবে। নতুবা কারন দর্শাতে হবে।
০৬. নিদিষ্ট সময় মাঠে উপস্থিত হতে হবে। মাসিক বৈঠকে সর্বদা উপস্থিত থাকতে হবে।
০৭. অবশ্যই খেলাটির প্রতি এবং খেলার অন্য খেলোয়াড়দের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এ খেলার সাথে সম্পর্কযুক্ত কাউকে শারীরিক বা মানসিক ভাবে বিরক্ত করা যাবে না।
০৮. খেলাটির মধ্যে ছোট-বড়, ছেলে-মেয়ে, ধনী-গরিব সকলের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই খেলতে হবে এবং সকলের সাথে বন্ধুত্বপূর্ন আচরন করতে হবে।
০৯. এই খেলার মাধ্যমে অন্য কেউ যেনো ক্ষতিগ্রস্থ না হয় এ বিষয়ে খেলোয়াড়দের সচেতন হতে হবে। এবং প্রশিক্ষকের আদেশ মেনে চলতে হবে।
১০. খেলার নিদিষ্ট স্থান , সময় ব্যতিত অন্য কোথাও স্কেটিং করা যাবে না। করলে অনুমতি নিয়ে করতে হবে। বিনা অনুমতিতে স্কেটিং করলে ভর্তি বাতিল হয়ে যাবে।
১১. অবশ্যই খেলার ক্লাবের পরিচালনা পর্ষদ , প্রশিক্ষক/কোচের প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শন করতে হবে। তাদের নিদের্শনা বলি মেনে চলতে হবে।
১২. যে কোনো খেলায় অংশগ্রহনের সিদ্ধান্ত এবং খেলোয়াড় বাছাই/স্কেটিং ট্যূর একমাত্র কোচ/প্রশিক্ষক বা টীম ম্যানেজার বা পরিচালনা পর্ষদ নিবেন।
১৩. প্রশিক্ষনের সময়সূচি এবং স্থান একমাত্র প্রশিক্ষক/কোচ নির্ধারন করবেন । প্রশিক্ষন সপ্তাহে দুই দিন হয়ে থাকে।
১৪. যে কোনো প্রকার ইভেন্টে/খেলায় অংশগ্রহনের জন্য নিজ দায়িত্বে ফরম পূরন করতে হবে। এবং প্রত্যেক ইভেন্টে/খেলায় প্রয়োজনীয় ডকুমেন্টস নিজ দায়িত্বে জমা দিতে হবে।
১৫. প্রতিষ্ঠানের / ক্লাবের প্রচার / প্রচারনার স্বার্থে ছবি তোলা / ভিডিও করাতে সম্মতি থাকতে হবে এবং তা বিভিন্ন সোস্যাল মিডিয়াতে প্রচার করা হবে।
১৬. আমাদের সকল তথ্য সোস্যাল মিডিয়া এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই নিজ দায়িত্বে সেগুলোতে এড থাকার জন্য বলা হল।
১৭. গ্রুপে কোনো প্রকার চেটিং করা যাবে না। কোনো প্রকার প্রশ্ন থাকলে তা পারসোনালি প্রশিক্ষককে জানাবেন।
১৮. আপনি আপনার স্কেটিং রিলেটেড সকল ছবি/ভিডিও আমাদের ক্লাবের / প্রতিষ্ঠানের ফেসবুক গ্রুপে শেয়ার/পোষ্ট করতে পারবেন।
১৯. আমাদের ক্লাবের / প্রতিষ্ঠানের সকল প্রকার সোস্যাল মিডিয়ার সাথে যুক্ত থেকে লাইক কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিশেষ ভাবে বলা হল।
২০. আপনি আপনার সোস্যাল মিডিয়াতে স্কেটিং এর ছবি/ভিডিও পোষ্ট করলে অবশ্যই ক্লাবের সোস্যাল মিডিয়ার লিংকটি দিবেন এবং ট্যাগ করবেন।




0 কমেন্টস
নতুন কমেন্ট লিখুন